সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ প্রতিবেদন

অগাস্ট / ১৫ / ২০২৬


সিলেটের সাদাপাথরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু


46

Shares


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে এসে মাইনুল ইসলাম রিফাত (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।  

আজ শনিবার বেলা ১২টায় এ ঘটনা ঘটে।

রিফাত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়েশ্বর গ্রামের হাতিম মিয়ার ছেলে এবং নবীনগর সরকারি কলেজের স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থী।

নিহতের সঙ্গে থাকা বন্ধু আরিয়ান মুন্সী (২০) জানান, চার বন্ধ মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে বেড়াতে আসেন।  সবাই মিলে বেলা ১১টায় সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নামেন। এর কিছুক্ষণ পর রিফাতকে অচেতন অবস্থায় পাওয়া যায়। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাতিকুল ইসলাম পর্যটকের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনি বলেন, সাদাপাথর বেড়াতে এসে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


ওয়াইএফ/০৪

সিলেট প্রতিক্ষণ