দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

অগাস্ট / ১৭ / ২০২২


গ্রেফতার

সুনামগঞ্জে শিশু ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার


233

Shares

র‌্যাব-৯, সিলেট এর অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে শিশু ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মো. জয়নাল (২০)। সে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার নোয়াখালী (জামলাবাদ) এলাকার শৈবুর রহমানের ছেলে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে শিশু ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করে।

র‌্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্প সদস্যরা বুধবার (১৭ আগস্ট) সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে জামালাগঞ্জ থানার শিশু (১৬) ধর্ষণ মামলার একমাত্র আসামীকে গ্রেফতার কর হয়।

গ্রেফতারকৃত আসামীকে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলার জামালাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশজুড়ে