সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

মার্চ / ২২ / ২০২১


স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে আজ সিলেটে আসছে ‘জলের গান’


202

Shares

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সন্ধ্যা ৬টায় সিলেটের ক্বীন ব্রীজে (ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়ির নিচে) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

এ অনুষ্ঠান মাতাতে আসছে জনপ্রিয় গানের দল ‘জলের গান’।

অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রন জানিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন কয়েছ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিল আফতাব হোসেন খান ও সাধারণ সম্পাদক দেবাশু দাস মিঠু।

সিলেট প্রতিক্ষণ