দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

জুন / ০২ / ২০২২


গ্রেফতার

তাহিরপুরে সাত মামলার পলাতক আসামি ট্যাবলেট খলিল গ্রেফতার


147

Shares

সাত মামলার পলাতক আসামি পেশাদার ইয়াবাকারবারি খলিল মিয়া ওরফে সেই ট্যাবলেট খলিলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার খলিল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাটের কামড়াবন্দ পূর্বপাড়ার বিল্লাল মিয়ার ছেলে। খলিল তার এক সহোদরসহ পারিবারিক আশ্রয়-প্রশয়ে মাদক ব্যবসা করে আসছে।

দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারে জড়িত থাকায় মাদকসেবীদের কাছে ট্যাবলেট খলিল নামেই তিনি পরিচিতি। এ তথ্য জানিয়েছে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল।

পুলিশের মিডিয়া সেল জানায়, তাহিরপুর উপজেলার সীমান্ত ও হাওরঘেঁষা জনপদে থানা. ফাঁড়ি পুলিশের কয়েকটি টিম চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে নামেন মঙ্গলবার রাতে।

থানার এসআই মো. নাজমুল হকের নেতৃত্বে বাদাঘাট পুলিশ ফাঁড়ির টহল দল বুধবার ভোররাতে সাত সাত মামলার পলাতক আসামি ট্যাবলেট খলিলকে বাদাঘাট এলাকা থেকে গ্রেফতার করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার জানান, গ্রেফতার ট্যাবলেট খলিলের বিরুদ্ধে ৬টি পৃথক ইয়াবা মামলা ও অপর একটি পুলিশ এ্যাসল্ট মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

সে দীর্ঘ দিন ধরেই আত্মগোপনে থেকে উপজেলায় ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

দেশজুড়ে