দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

মে / ২৬ / ২০২২


truck, Laguna

ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ ধানকাটা শ্রমিকের


142

Shares

পাথর বোঝাই ট্রাকের সাথে ধানকাটা শ্রমিকবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৫ ধানকাটা শ্রমিক। আহত হয়েছেন আরও ৬ জন।

বুধবার দিবাগত রাত ২টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নের রামারচর গোজা ব্রিজ এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪), একই উপজেলার বাসাবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম ও গুরুদাসপুর উপজেলার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমন জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে লেগুনাটি যাত্রী নিয়ে নাটোরের দিকে যাচ্ছিল।

লেগুনাটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ৭ জন আহত হয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠায়।

পরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনা কবলিত লেগুনা ও ট্রাক উদ্ধার করে হাটিকুমরুল থানা হেফাজতে নেয়।

দেশজুড়ে