শিক্ষা



ডেস্ক রিপোর্ট

মার্চ / ০২ / ২০২২


sylhet city

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নীলক্ষেতে সড়ক অবরোধ


188

Shares

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

স্নাতকের ফাঁকা আসন পূরণের দাবিতে এ বিক্ষোভ করছে তারা। বুধবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করে অবরোধ করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের দাবি, সাত কলেজের মোট আসনের মধ্যে প্রায় তিন হাজার আসন ফাঁকা রয়েছে।

এই ফাঁকা আসন রেখেই ভর্তি কার্যক্রম স্থগিত করা হচ্ছে। অবিলম্বে এসব শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করতে হবে।

শিক্ষার্থীরা জানায়, আগে বলা হয়েছে সাত কলেজের মোট আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি। কিন্তু চূড়ান্ত মনোনয়নের পর ২৩ ফেব্রুয়ারি জানানো হয়, সাত কলেজে মোট ২৩ হাজার ২৬২ আসনে ভর্তি নেওয়া হয়েছে। যা হতাশাজনক বলে মন্তব্য করে আন্দোলনকারীরা।

শিক্ষা