দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ৩০ / ২০২২


news upload

যাত্রীবাহী বাস খাদে, মোটরসাইকেল আরোহী নিহত


195

Shares

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বেপরোয়া গতির যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে চাপা দেওয়ায় আরমান মিয়া (৩২) নামের আরোহী নিহত হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান মিয়া নরসিংদী জেলার বেলাব উপজেলার আলফাজ উদ্দিনের ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলীগামী দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে খাদে পড়ে যায়।

এ সময় সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা এক যুবক বাসের চাপায় নিহত হয়। মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানোর হয়েছে।

দেশজুড়ে