খেলাধুলা



ডেস্ক রিপোর্ট

জুন / ০৬ / ২০২২


bell

১৯৫৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে ওয়েলস


199

Shares

ওয়েলস ১-০ গোলে রোববার প্লে অফে ইউক্রেনকে হারিয়ে ১৯৫৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নিলো। জাতীয় দল বিশ্বকাপে ওঠায় অবসরের সিদ্ধান্ত স্থগিত রেখেছেন তারকা খেলোয়াড় গ্যারেথ বেল।

বেলের প্রথমার্ধের ফ্রি কিক প্রতিপক্ষের আন্দ্রি ইয়ারমোলেঙ্কোর গায়ে লেগে আত্মঘাতী গোল হয়। যুদ্ধবিধ্বস্ত দেশের নাগরিকদের একটুখানি স্বস্তি দেওয়ার মিশনে ছিল ইউক্রেন।

কিন্তু তাদের হৃদয় গেলো ভেঙে। ম্যাচ শেষে বেল বলেছেন, ‘এই ফল ওয়েলস ফুটবলের ইতিহাসে সেরা। আমরা বিশ্বকাপে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘এটা আমাদের কাছে সবকিছু, যেটা ছিল স্বপ্ন। এখানে আসার পর থেকে এটার জন্য আমরা একসঙ্গে কাজ করছি।

এই মুহূর্তে অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়।’ অবসরের সিদ্ধান্ত নিয়ে জানতে চাইলে তিনি বললেন, ‘সম্ভবত আরেকটু পরে।’

খেলাধুলা