খেলাধুলা



ডেস্ক রিপোর্ট

মার্চ / ০১ / ২০২২


news part

আফগানিস্তানের কাছে হারের পর যা বললেন হতাশ তামিম


156

Shares

এর আগে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ১০টি ওয়ানডেতে এত বড় ব্যবধানে টাইগারদের হারাতে পারেনি আফগানরা। ঘরের মাঠে ৩ ম্যাচ সিরিজের প্রথম দুটি ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়ে তৃতীয় ম্যাচটায় হারল বাংলাদেশ। সোমবার সিরিজের শেষ ম্যাচে আফগানদের মুখোমুখি হয় টাইগাররা।

লক্ষ্য ছিল তাদের বিপক্ষে জয় তুলে নেওয়া ও আইসিসি ওয়ানডে সুপার লিগে নিজেদের পয়েন্ট আরও বাড়ানো। কিন্তু তা হয়নি। এই সুযোগটাই নিয়ে নিল আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটা হেরে বিশ্বকাপ সুপার লিগের মূল্যবান ১০টি পইয়েন্ট হারাল টাইগাররা। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে অনায়াস জয় তুলে নিয়েছে আফগানিস্তান।

এদিকে সিরিজ জয়ের পর শেষ ম্যাচ হারায় অনেকটা হতাশ অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তামিম বলেন, আমরা শ্রীলঙ্কার বিপক্ষেও এমন অবস্থানে ছিলাম। তাদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জিততে পারিনি।

আজকেও তাই হলো, আমি অনেক হতাশ হয়েছি। তামিম আরও বলেন, আমি মনে করি এ ম্যাচটি (তৃতীয় ওয়ানডে) ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও আমরা সিরিজ জয় করেছি। কিন্তু পুরো বিষয়টি হলো পয়েন্ট তুলে নেওয়া।

এ নিয়ে কোনো অজুহাত নেই। সবশেষে গুরবাজের প্রশংসা করে তামিম বলেন ও অসাধারণ ব্যাটিং করেছে এবং বাংলাদেশকে কোনো সুযোগই দেয়নি।

খেলাধুলা