সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ প্রতিবেদক

নভেম্বর / ০৬ / ২০২৬


বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী


21

Shares


বুকে ব্যথা ও শরীরের ডান দিকে দুর্বলতা অনুভব করায় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ শুক্রবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে সিলেট নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় তিনি সরকারি কাজে গিয়েছিলেন। আংশিক কাজ সম্পন্নের পর হঠাৎ খেয়াল করেন তার ডান পাশ দুর্বল লাগছে এবং কাঁপছে। তিনি অস্বস্তিবোধ করছিলেন এবং ঘেমে যাচ্ছিলেন। এসময় তাৎক্ষণিক যোগাযোগ করে মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তাকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘কিছু টেস্ট রিপোর্ট এসেছে বাকি টেস্টগুলো সন্ধ্যার পর হবে। সেগুলো দেখে বাকি সিদ্ধান্ত হবে ‘ তিনি আরো বলেন, ‘সব দেখার পর চিকিৎসকরা যে পরামর্শ দেবেন সে অনুযায়ী চিকিৎসা চলবে। বাসায় যেতে পারবেন না হাসপাতালে থাকবেন সেটা চিকিৎসরা বললেন।’

ডা. জাহিদুল আরো বলেন, ‘স্বস্তির বিষয় তিনি এখন কিছুটা সুস্থ আছেন। রিপোর্টগুলো আসলে পূর্ণাঙ্গ মতামত পাওয়া যাবে।’


ওয়াইএফ/০১

হাসপাতালে মন্ত্রী আরিফুল হককে দেখতে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির-



সিলেট প্রতিক্ষণ