171
Sharesক্লাব ফুটবলের ‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনহো। যিনি কোচিং ক্যালিবারের জন্য নয়; বরাবরই খবরের শিরোনাম হন বিতর্কিত কারণে। ডাগআউটে শোরগোল মাতানো রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ লাইমলাইটে আসলেন আরো
একটি বিতর্কিত কা-ে। ম্যাচে রেফারির সঙ্গে ঝামেলায় জড়িয়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন বর্তমানে রোমার দায়িত্ব পালন করা মরিনহো। ঘটনা গত শনিবারের, ইতালিয়ান সিরি আর ম্যাচে হেল্লাস ভেরোনার বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে। পুরো ম্যাচেই রেফারি লুকা পাইরেত্তোর সিদ্ধান্তে নাখোশ ছিলেন মরিনহো।
রেফারির সঙ্গে বেশ কয়েকবার বাকবিত-ায় জড়িয়ে যান তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রেফারির দিকে ফোন করার মতো ভঙ্গি করেন মরিনহো। ইতালিয়ান সংবাদমাধ্যমের দাবি, পাইরেত্তোর বাবা পিয়েরলুইজিকে ইঙ্গিত করেছেন মরিনহো। ২০০৬ সালে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন তিনি। ম্যাচের শেষ দিকে মেজাজ একদমই হারিয়ে ফেলেন মরিনহো। শেষ বাঁশি বাজার আগে লাথি মেরে বল পাঠান স্তাদিও অলিম্পিকোর গ্যালারিতে।
রেফারি তখন তাকে সরাসরি লাল কার্ড দেখান। এরপর সেদিন সংবাদ সম্মেলনেও উপস্থিত হননি মরিনহো। ইতালিয়ান ফুটবল ফেডারেশন অপেশাদারসুলভ আচরণে মরিনহোকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, যেভাবে মরিনহো মাঠে প্রবেশ করেছিলেন, তার মধ্যে হুমকির মনোভাব ছিল।
শুধু নিষেধাজ্ঞাতেই শেষ নয়; মরিনহোকে ২০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে সিরি আয় আগামী রোববার স্পেজিয়ার মাঠে ও ৫ই মার্চ আতালান্তার বিপক্ষে ডাগআউটে দাড়াতে পারবেন না মরিনহো। সিরি আর টেবিলে আট নম্বরে থাকা রোমার পয়েন্ট ২৬ ম্যাচে ৪১। শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৫৬।