খেলাধুলা



ডেস্ক রিপোর্ট

মার্চ / ০৮ / ২০২২


sylhet city

এরভিনের কাঁধে জিম্বাবুয়ের সাদা বলের ক্রিকেটের দায়িত্ব


163

Shares

জিম্বাবুয়ের সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ ক্রেইগ এরভিনকে। অপরদিকে টেস্ট অধিনায়ক হিসেবে শন উইলিয়ামসই দায়িত্ব চালিয়ে যাবেন। এদিকে ব্যাটিং কোচ হিসেবে প্রোটিয়ান ল্যান্স ক্লুজনারকে আবার ফিরিয়ে এনেছে জিম্বাবুইয়ান ক্রিকেট।

সর্বশেষ তিন সিরিজে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এরভিন। গত বছর আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের পর চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের ক্রিকেটে দায়িত্ব পালন করেছিলেন এরভিন। এবার পেলেন পূর্ণ দায়িত্ব।

এদিকে রেজিস চাকাভা প্রতিটি ফরম্যাটেই সহকারী-অধিনায়কের দায়িত্ব পালন করবেন। সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ক্লুজনার ২০১৬ সালে প্রথমবারের মতো জিম্বাবুয়ের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। দুই বছরের দায়িত্ব শেষে ২০১৯ সালে আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত হন এই প্রোটিয়ান।

২০২১ সালে সেখান থেকে সরে বিপিএলে খুলনা টাইগার্সের দায়িত্ব পালন করেন এই ব্যাটিং কোচ। অবশেষে চার বছর পর আবার জিম্বাবুয়ের ক্রিকেটে ফিরলেন ক্লুজনার। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন লালচাঁদ রাজপুত।

খেলাধুলা