খেলাধুলা



ডেস্ক রিপোর্ট

মে / ২১ / ২০২২


Bashundhara Kings

ঝড়-বৃষ্টিতে বসুন্ধরা কিংসের খেলা বন্ধ


169

Shares

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এএফসি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মোহনবাগান ক্লাবের মুখোমুখি হয়েছে বসুন্ধরা কিংস। কিন্তু ঝড় ও প্রচণ্ড বৃষ্টির কারণে ম্যাচটি স্থগিত রাখা হয়েছে।

ম্যাচে ৫ মিনিট খেলা হওয়ার পর স্টেডিয়ামে প্রচুর ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ের কবলে পৃষ্ঠপোষক কোম্পানির বিলবোর্ড উড়ে এসে মাঠ পড়ে। এর পরেও খেলা চালিয়ে নিতে চেয়েছিলেন রেফারি। কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে শেষ পর্যন্ত খেলাটি স্থগিত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন ১২ মিনিটের সময় মাঠ থেকে খেলোয়াড়দের উঠে আসার নির্দেশ দেন রেফারি। এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে কিংস। মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় রিমন হোসেন ও নুহা মারংয়ের পরিবর্তে চিনেদু ম্যাথিউ।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে কিংস আর মোহন বাগান ৪-২ গোলে হেরেছে গোকুলাম কেরালার বিপক্ষে।

খেলাধুলা