সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ ডেস্ক

অক্টোবর / ০২ / ২০২৫


লন্ডনের সাবেক কাউন্সিলর এহতাশাম এনসিপি’র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত


303

Shares


জাতীয় নাগরিক পার্টি-এসসিপির সিলেট বিভাগীয় সাংগঠিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির যুগ্ম আহবায়ক এহতেশাম হককে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দলের আহবায়ক নাহিদ ইসলাম ও সহস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ দায়িত্ব দেওয়া হয়।

জাতীয় নাগরিক পার্টির দলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কএহতেশাম হককে এর আগে দলটির ৫১ সদস্য বিশিষ্ট ‘নির্বাহী কাউন্সিলের’ সদস্য করা হয়। তিনি নাহিদ ইসলাম ঘোষিত নতুন বাংলাদেশের ইশতেহার -২৪ দফা ড্রাফট কমিটির প্রধান। এহতেশাম হক আগামী জাতীয়  সিলেট-১ আসনে এনসিপির সম্ভাব্য সংসদসদস্য প্রার্থী।

সিলেট নগরে বেড়ে উটা এহতেশাম হক দীর্ঘদিন ধরে কমিউনিটি সংগঠক, রাজনৈতিক কর্মী ও গবেষক হিসেবে দেশ-বিদেশে কাজ করছেন। তিনি যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। এ সময় তিনি হাউজিং ও রিজেনারেশন সাব-কমিটির চেয়ারম্যান এবং লাইসেন্সিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি লেবার গ্রুপের নির্বাচিত মিডিয়া ও কমিউনিকেশনস অফিসার ছিলেন।

রাজনীতির পাশাপাশি তিনি আন্তর্জাতিক উন্নয়ন প্রকল্প ও গবেষণা কার্যক্রমের সঙ্গেও জড়িত ছিলেন। বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রোকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (CPTU) ও স্থানীয় সরকার বিভাগের DPHE-এর বিভিন্ন প্রকল্পে তিনি আন্তর্জাতিক পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ব্রাজিল, তুরস্ক, ভারত ও ইউরোপের বিভিন্ন দেশে উন্নয়নমূলক কার্যক্রম ও প্রশিক্ষণ পরিচালনা করেছেন।

কোভিড-১৯ মহামারির সময় এহতাশামুল হক মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের রিসার্চ ও কমিউনিটি এনগেজমেন্ট লিড হিসেবে যুক্তরাজ্যে BAME কমিউনিটির স্বাস্থ্য ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শিক্ষাজীবনে তিনি লন্ডনের School of Oriental and African Studies (SOAS), University of Westminster ও London Metropolitan University থেকে আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবস্থাপনা, কমিউনিটি লিডারশিপ ও আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

সিলেট বিভাগের নেতাকর্মীরা তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁদের বিশ্বাস, এহতাশামুল হকের অভিজ্ঞতা, নেতৃত্ব ও কর্মদক্ষতা সিলেট বিভাগের সংগঠনকে আরও সুসংহত ও গতিশীল করে তুলবে।

জাতীয় নাগরিক পার্টির নেতারা জানিয়েছেন, তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতা সিলেট বিভাগসহ দলের সার্বিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে।


ওয়াইএফ/০২

সিলেট প্রতিক্ষণ