খেলাধুলা



ডেস্ক রিপোর্ট

মার্চ / ১৬ / ২০২২


play news

মেসির পর চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় রোনালদোরও


192

Shares

গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের মাঠে হেরে উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছিল লিওনেল মেসির প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এই আর্জেন্টাইন বাদ গেলেও চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার লড়াইয়ে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

তবে গতকাল রাতে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডও অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে। ওল্ড ট্র্যাফোর্ডে রোনালদোর ম্যানইউ ১-০ গোলে হারে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে।

ফলে সপ্তাহ না পেরোতেই দুই তারকা ফুটবলার ছিটকে গেলেন উয়েফার এই লিগ থেকে। এর আগে পিএসজি রিয়াল মাদ্রিদের কাছে দ্বিতীয় লেগে ৩-১ গোলে হেরে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে থাকে বাদ পড়েন মেসি।

এ নিয়ে টানা দ্বিতীয়বছর এই দুই তারকা বিদায় নিলেন চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে। রোনালদোর দল টানা চতুর্থবার চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্ব থেকে বাদ পড়ে গেলো। ২০১২-১৩ মৌসুমে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে, ২০১৩-১৪ মৌসুমে কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ও ২০১৭-১৮ মৌসুমে শেষ ষোলোয় সেভিয়ার বিপক্ষে এভাবে হেরে বিদায় নিয়েছিল তারা।

ইউরোপ সেরার লড়াইয়ে প্রথম লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে ১-১ গোলে ড্র করেছিল ম্যানইউ। ঘরের মাঠে জিতলেই শেষ আটে জায়গা করে নিতো রেড ডেভিলরা। নিজেদের সর্বশেষ ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকে দারুণ জয় পাওয়ায় ঘরের মাঠে আত্মবিশ্বাসী ছিল ম্যানইউ। ওল্ড ট্র্যাফোর্ডে বল দখল বা আক্রমণেও এগিয়ে ছিল স্বাগতিকরা।

তবে শেষ হাসি হাসে অতিথি অ্যাতলেতিকো মাদ্রিদ। খেলার ৪১তম মিনিটে রেনান লোদি অতিথিদের হয়ে জয়সূচক গোলটি করেন।

খেলাধুলা