খেলাধুলা



ডেস্ক রিপোর্ট

মার্চ / ০৩ / ২০২২


news part

প্রথম টি-টোয়েন্টিতে নেই মুশফিক


167

Shares

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে অনুশীলনে আঘাত পেয়ে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। বৃহস্পতিবার (৩ মার্চ) জাতীয় দলের ফিজিও বায়েজীদ উল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তবে তিনি জানান, মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলের চোট অবশ্য মারাত্মক কিছু নয়। ফলে প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ও শেষ ম্যাচে ফিরতে পারেন এই অভিজ্ঞ ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুশফিক ৯৯টি ম্যাচ খেলেছেন।

ফলে সুস্থ হয়ে ফিরলে এই সিরিজে নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন মুশফিক। মুশফিকের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বলেন, “অনুশীলনে মুশফিক ডানহাতের বৃদ্ধাঙ্গুলিতে বল লাগার কারণে আঘাত পান। পরবর্তীতে তার এক্স-রে করানো হয়েছিল। যা স্বাভাবিকই আছে, কোনও খারাপ কিছু আসেনি।

তবে আঘাতের জায়গায় এখনও দাগ রয়ে গেছে। যার কারণে মুশফিককে অবজার্ভেশনে রাখা হয়েছে।” “আজকের ম্যাচের জন্য মুশফিক খেলছেন না।দ্বিতীয় ম্যাচের আগে আগামীকাল অনুশীলন শেষে তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।” বলেন বায়েজীদ উল ইসলাম।

খেলাধুলা