দেশজুড়ে



নরসিংদী সংবাদদাতা

অগাস্ট / ০২ / ২০২৬


রায়পুরায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া গ্রেপ্তার


74

Shares


নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফরহাদ হোসেন চাঁন মিয়াকে গ্রেপ্তার  করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

শনিবার (১ আগস্ট) রাত ১০ টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের ঝাউকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


পূর্বের সংবাদ-
ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার


বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘পূর্বের একটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।’


এসইউআর-০১/ওয়াইএফ-০২

দেশজুড়ে