সিলেট প্রতিক্ষণ



আ:র

সেপ্টেম্বর / ২৬ / ২০২৩


শিক্ষামন্ত্রী সিলেটে আসছেন আগামীকাল


155

Shares

আগামীকাল সংক্ষিপ্ত সময়ের জন্য সিলেট আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২৭ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতাসহ একাধিক অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) আবু আলী মো. সাজ্জাদ হোসেন। জানা গেছে, শিক্ষামন্ত্রী দীপু মনি বুধবার সকাল সাড়ে ৭টায় হবিগঞ্জ থেকে সড়ক পথে সিলেট রওয়ানা হবেন।

সাড়ে ৯টায় সার্কিট হাউসে এসে পৌঁছাবেন। এরপর সকাল ১০টায় নগরের সিলেট জেলা স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

দুপুর ১২টায় নগরের বালুচরে আমানউল্লাহ কনভেনশন সেন্টারে আঞ্চলিক স্কিলম প্রতিযোগিতা ২০২৩ (সিলেট অঞ্চল) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পরে বিকেল ৪টা ১০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

সিলেট প্রতিক্ষণ