137
Sharesসিলেট ফটোগ্রাফিক সোসাইটির (এসপিএস) ততৃীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতার বিচার কাজ সম্পন্ন হয়েছে। বিচারে উত্তীর্ণ ছবিগুলো নিয়ে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী (৩১ জুলাই) থেকে নগরের ঐতিহ্যবাহী সারদা হলে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এসপিএস সূত্রে জানা গেছে, সিলেট ফটোগ্রাফিক সোসাইটি আয়োজিত তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতার বিচার কাজ গত ১৮ জুলাই মধ্যে সম্পন্ন হয়েছে। দেশের প্রতিভাবান আলোকচিত্রীদের দারুণ সব ছবি থেকে সেরাগুলো বাছাই করা হয়।
বিচারক প্যানেলের সদস্য - খ্যাতিমান আলোকচিত্রী ইউসুফ তুষার, কে এম আসাদ ও মোহাম্মদ রিমন। |
প্রতিযোগিতার বিচারক প্যানেলের সদস্য ছিলেন- খ্যাতিমান আলোকচিত্রী ইউসুফ তুষার, কে এম আসাদ ও মোহাম্মদ রিমন।
এসপিএস এর পক্ষ থেকে সবাই আমন্ত্রণ জানিয়ে বলা হয়েছে , ‘গত ১৮ জুলাই বিচারকার্য সম্পন্ন হয়েছে। বাছাই করা সেরা ছবিগুলো নিয়ে আগামী ৩০ ও ৩১ জুলাই নগরের সারদা হল দ্বিতীয় তলায় দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে শিল্পমনা সবার উপস্থিতি প্রত্যাশা আমাদের।’
ডিবি/ওয়াইএফ-০১