সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ ডেস্ক

জুলাই / ০২ / ২০২৬


সিলেট পলিটেকনিক সাংবাদিক সমিতির নতুন সভাপতি নাঈম, সম্পাদক আজিজ


92

Shares


সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির ২০২৬-২৭ সেশনের নতুন কার্যকরী কমিটি গঠন সম্পন্ন।  নতুন কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন মাহমুদুল হাসান নাঈম ও সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল আজিজ।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের স্বাক্ষরে ১৫ সদস্যের এ কমিটির অনুমোদন করা হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি সাব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক মেহনাজুর রহমান, দপ্তর সম্পাদক মোজাহিদুল ইসলাম সাঈদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম পারভেজ, অর্থ সম্পাদক সৌরভ আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আশিকুর রহমান।

কমিটির কার্যকরী সদস্য হিসেবে হয়েছেন মো. মুরাদ, জাহিদ হাসান ও শুভ দাস। এছাড়াও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াসিম আহমেদ আবির, মো. সাইফ ও প্রণয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে দায়িত্বশীল সাংবাদিকতা, শিক্ষার্থীদের সংবাদচর্চায় সম্পৃক্ততা বৃদ্ধি, দক্ষ সাংবাদিক তৈরি এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তারা আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি ক্যাম্পাসের ইতিবাচক কার্যক্রম তুলে ধরা এবং সাংবাদিক সমিতিকে আরও গতিশীল ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


ওয়াইএফ/০১

সিলেট প্রতিক্ষণ