খেলাধুলা



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ০৮ / ২০২২


flim

শক্তিশালী দল নিয়েই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া


159

Shares

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দলই ঘোষণা করলো তারা। ঝাই রিচার্ডসন ছাড়া টেস্টের বর্তমান ‘নাম্বার ওয়ান’ অস্ট্রেলিয়ার স্কোয়াডে রয়েছেন সদ্য অ্যাশেজজয়ী দলের সবাই। পেসার রিচার্ডসন পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ৪ঠা মার্চ। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ৫২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে টেবিলের দুই নম্বরে। তাদের পরেই পাকিস্তান।

এ কারণেই দল নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষায় যায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।

সাইড স্ট্রেইনের কারণে অ্যাশেজের সবকটি ম্যাচ খেলতে পারেননি পেসার জশ হ্যাজলউড। সুস্থ হয়ে ফিরেছেন তিনি। পাকিস্তানের কন্ডিশন বিবেচনায় স্পিন বিভাগে নাথান লায়ন ও অ্যাশটন অ্যাগারের সঙ্গে নেয়া হয়েছে লেগস্পিনার মিচেল সুইপসনকে। পেস বিভাগে অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডের সঙ্গে রয়েছেন অ্যাশেজ কাঁপানো স্কট বোল্যান্ড ও মাইকেল নেসার। পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটার উসমান খাজাও রয়েছেন স্কোয়াডে। অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলে প্রধান জর্জ বেইলি বলেন, ‘এটা একটা ঐতিহাসিক সফর। সামনে উপমহাদেশে বেশ কয়েকটি সিরিজ এবং ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। ঘরের মাঠে অ্যাশেজ সাফল্যের পর এই সফর দলটার জন্য প্রথম বড় চ্যালেঞ্জ।’

অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসামন খাজা, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, মাইকেল নেসার, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, ডেভিড ওয়ার্নার প্রথম টেস্ট: ৪ঠা মার্চ, রাওয়ালপিন্ডি

দ্বিতীয় টেস্ট: ১২ই মার্চ, করাচি

তৃতীয় টেস্ট: ২১শে মার্চ, লাহো

খেলাধুলা