খেলাধুলা



ডেস্ক রিপোর্ট

মার্চ / ০৭ / ২০২২


sylhet city

টানা ১১ ম্যাচ অপরাজিত, জাভিতে স্বরূপে ফিরছে বার্সেলোনা


163

Shares

নতুন কোচ জাভি হার্নান্দেজের অধীনে ধীরে ধীরে স্বরূপে ফিরছে বার্সেলোনা। রোববার লা লিগায় এলচের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও ব্লু গ্রানারা ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এতে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকলো বার্সেলোনা।

ম্যানুয়েল মার্টিনেজ ভালেরো স্টেডিয়ামে ৪৪তম মিনিটে ফিদেল শিভসের গোলে এগিয়ে যায় এলচে। বিরতি থেকে ফিরে সমতা আনেন ফেরান তোরেস। ৬০তম মিনিটে জর্ডি আলবার অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন তিনি।

তবে জয়সূচক গোলের জন্য অপেক্ষা করতে হয় ৮৪তম মিনিট পর্যন্ত। এলচের ডিবক্সে ফাউলের শিকার হন মেম্ফিস ডিপাই। কর্নারের বাঁশি বাজান রেফারি। বার্সার খেলোয়াড়রা পেনাল্টির আবেদন জানালে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত জানান রেফারি।

স্পট কিক থেকে বার্সেলোনাকে জেতান ডাচ তারকা ডিপাই। ৮৮তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এলচের আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে। এ জয়ে ২৬ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা।

দুই নম্বরে থাকা সেভিয়ার চেয়ে ৭ এবং শীর্ষস্থান ধারী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে রয়েছে জাভির দল।

খেলাধুলা