খেলাধুলা



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২৩ / ২০২২


dhakacity

টেস্ট জয়ের স্মৃতি নিয়ে শুরু করতে চায় আফগানিস্তান


167

Shares

২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশকে হারিয়ে দেয় টেস্টের নবীণ সদস্য আফগানিস্তান। পাঁচ দিনের অনেকটা সময় বৃষ্টির পেটে গেলেও শেষ পর্যন্ত ২২৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। চট্টগ্রামের মাঠ বাংলাদেশের জন্য আশীর্বাদ হলেও আফগানদের কাছে বাজেভাবে হারের ক্ষত থেকে যাবে অনেক দিন।

আবারও সেই মাঠে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে আফগানিস্তান। এবার ওয়ানডে সিরিজ খেলতে নামবে আফগানরা। আগামীকাল বুধবার সিরিজের প্রথম ম্যাচে নামার আগে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি জানিয়েছেন, টেস্ট জয়ের স্মৃতি নিয়ে শুরু করতে চায় আফগানরা। ‘অবশ্যই আমি সেখান থেকে (টেস্ট জয়) শুরু করতে চাই।

আমাদের এখানে (চট্টগ্রাম) ভালো স্মৃতি আছে এবং ইতিবাচক ভাবছি। আমরা আগামীকাল শেষ থেকে শুরু করার চেষ্টা করব।’ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে নামার আগে আফগানরা পেয়েছেন টাইগারদের সাবেক কোচ স্টুয়ার্ট ল’কে। আফগান অধিনায়ক মনে করছেন ল এখানকার সবকিছু সম্পর্কে জানেন, যা তাদের বাড়তি পাওয়া। ‘তিনি (স্টুয়ার্ট ল) সব বিষয়ে জানেন।

পিচ ও গ্রাউন্ড সম্পর্কে তিনি যা জানেন তা আমাদের বলেছেন এবং আমি তা অনুসরণ করি।’ চট্টগ্রামে সিরিজ শুরুর আগে সিলেটে এক সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প করেছিল আফগানিস্তান দল। তাছাড়া দলের বেশ কয়েকজন খেলোয়াড় বিপিএলে খেলেছে, যা তাদের এগিয়ে রাখছে বলে মনে করেন আফগান অধিনায়ক।

‘আমরা সবাই এখান বাংলাদেশে খেলেছি। দলে থাকা অনেকেরই বিপিএল খেলার অভিজ্ঞতা আছে। সুতরাং, এই অভিজ্ঞতা আমাদের উইকেট, মাঠ এবং সবকিছুতে সাহায্য করবে। তা ছাড়া সিলেটে ছয় দিন ছিলাম। সুতরাং, আমরা ভালভাবে প্রস্তুত এবং আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব।’

খেলাধুলা