সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

জুলাই / ০১ / ২০২৬


ঠাকুরগাঁওয়ে নিখোঁজ ৪ ছাত্রীকে মিলল সিলেটে


75

Shares


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে নিখোঁজ হওয়া একটি স্কুলের চার শিক্ষার্থীর সন্ধান মিলেছে সিলেটে। বুধবার (১ জুলাই) দুপুর ২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

বিষয়টি দেশদর্পণকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ মনজুরুল আলম। তিনি বলেন, ‘দুপুরের তাদের কদমতলী বাস টার্মিনাল এলাকায় পাওয়া যায়। তারা থানায় আছেন। কি কারণে তারা সিলেট এসেছেন এ বিষয়ে জানার চেষ্টা চলছে। পাশাপাশি ঠাকুরগাঁওয়ে যোগাযোগ করা হচ্ছে।’

এর আগে মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গীর একটি স্কুলের ওই চার শিক্ষার্থী একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর রাত পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বালিয়াডাঙ্গী থানায় চার শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।



ওয়াইএফ/০৩

সিলেট প্রতিক্ষণ