খেলাধুলা



ডেস্ক রিপোর্ট

মার্চ / ০৩ / ২০২২


sylhet city

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, মুনিম শাহরিয়ারের অভিষেক


155

Shares

চট্টগ্রামে রোমাঞ্চ জাগানিয়া ওয়ানডে সিরিজের পর ঢাকায় ফিরেছে ক্রিকেট। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ বিকাল ৩টায় আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

ইতোমধ্যেই টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে অভিষেক হচ্ছে মুনিম শাহরিয়ারের।

আর ওয়ানডে সিরিজে অভিষেক হওয়া ইয়াসির আলী চৌধুরী খেলবেন প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। আঙুলের চোটের কারণে আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মুশফিকুর রহীমকে পাচ্ছে না বাংলাদেশ।

উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস। বাংলাদেশ একাদশ লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ উমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকি, কায়েস আহমেদ ও দারউইস রাসুলি। ।

খেলাধুলা