182
Sharesএক দশকে বাংলাদেশ ক্রিকেটের আস্থা ভাজন হয়ে উঠেছেন পঞ্চ পা-বরা। মাশরাফি বিন মুর্তজা আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিত হলেও জাতীয় দলের নিয়মিত সদস্য তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। ক্রিকেটপাড়া কিংবা মিডিয়াÑ সবখানেই পা-বদের হাক-ডাক। পা-ব বিহীন টিম টাইগারস যেনো নখ-দন্তহীন বাঘ। নির্দিষ্ট ক’জন খেলোয়াড়ের ওপর নির্ভরশীলতা যেমন সমর্থকদের ভাবায়, তেমনি দুশ্চিন্তায় ফেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হর্তাকর্তাদের। আফগানিস্তানের বিপক্ষে পা-বদের ব্যর্থতার পর আফিফ-মিরাজের দৃঢ় ব্যাটিংয়ে সেই চিন্তা খানিকটা হলেও কমেছে বিসিবি বস নাজমুল হাসান পাপনের।
ম্যাচশেষে পাপনের স্বস্তির নিঃশ্বাস, ভবিষ্যৎ যতটা অন্ধকার ভেবেছিলেন, ততটাও নয়! টেস্ট ও টি-টোয়েন্টিতে যেমন তেমন, ওয়ানডেতে বেশ দুর্দান্ত দল বাংলাদেশ। গত জুলাইয়ের পর প্রিয় ফরম্যাটে টাইগারদের প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী ছিল সমর্থকরা। তামিম-সাকিবদের নিয়ে পূর্ণ শক্তির দল নিয়েই আফগানদের মোকাবিলায় নামে বাংলাদেশ। কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন চার পা-বের (তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ) সবাই।
হারতে বসা ম্যাচে চমক দেখিয়েছেন মিরাজ-আফিফ। রেকর্ডগড়া ১৭৪ রানের জুটিতে ৭ বল বাকি থাকতেই টিম টাইগার্সকে পৌঁছে দেন জয়ের বন্দরে। ম্যাচ শেষে তরুণ দুই ব্যাটারকে প্রশংসায় ভাসিয়েছেন বিসিবি বস পাপন। তিনি বলেন, ‘ যে দৃঢ়তা, যে বিশ্বাস দুই তরুণ দেখিয়েছে তা অসাধারণ। দলের ভবিষ্যৎ যতটা খারাপ ভেবেছিলাম, ততটাও নয়।
এটা আমাদের জন্য খুশির খবর, বিপদ থেকে বাঁচার বার্তা।’ পাপন বলেন, ‘বলের মেরিট অনুযায়ী খেলেছে তারা। কোনো বাজে শট খেলেনি বা খুব আগ্রাসী মনোভাবও দেখায়নি। যখন যেটা মারার মেরেছে। এটাই তো ক্রিকেট।’