সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

জুলাই / ০৪ / ২০২২


sylhet

চৌহাট্টায় অগ্নিকাণ্ডে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি


151

Shares

সিলেট মহানগরের চৌহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টায় সময় এ দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায়, চৌহাট্টায় অবস্থিত সিলেট টায়ারস নামক পার্সের দোকানে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসেন। তাদের দুটি ইউনিট প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই টায়ারের দোকানের প্রায় দেড় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়ে যায়।

বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সিলেট সদরের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন।

তিনি জানান, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, যথাসময়ে আমাদের টিম পৌঁছায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

সিলেট প্রতিক্ষণ