185
Sharesহবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কিবরিয়াবাদ নামক স্থানে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টাকালে পুলিশ গুলি ছুড়ে জুয়েল মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জুয়েল মিয়া চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের হুরারকই গ্রামের আব্দুস সহিদের ছেলে। জুয়েলের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ রোববার ভোররাতে চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রাম থেকে আকল মিয়ার ছেলে রিপন মিয়া (২৫) কে গ্রেপ্তার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার গভীর রাতে ১০/১২ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল সড়কে গাছ ফেলে একটি ট্রাক আটকিয়ে ডাকাতির চেষ্টা করে।
এ খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই অনিক চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে ডাকাত দল পুলিশের ওপর আক্রমনের চেষ্টা চালায়।
পুলিশ শর্টগানের ৩ রাউন্ড গুলি ছুড়লে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় জুয়েলকে দেশীয় অস্ত্র সহ আটক করা হয়। গ্রেপ্তারকৃত ২ ডাকাতকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।