সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

জুন / ২৮ / ২০২২


sylhet

সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট, গেলেন ৪১৯ জন


195

Shares

সিলেট থেকে এবারের হজের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সোয়া দশটায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সরাসরি সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে উড়াল দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিন্যান্স ডিরেক্টর নওশাদ আহমেদ।

তিনি জানান, সিলেট থেকে এবারের হজের প্রথম ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১৯ জন। বাংলাদেশ থেকে এবারের হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যায় গত ৫ জুন।

সেদিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১০ জন।

তখন বিমানের পক্ষ থেকে বলা হয়েছিল, এবার সিলেট থেকে হজের দুটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে।

যে ফ্লাইট দুটিতে শুধুমাত্র হজযাত্রীই থাকবেন। দুটি ফ্লাইটই সিলেট থেকে সরাসরি যাবে জেদ্দায়।

এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার প্রথম ফ্লাইট পরিচালনা করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিন্যান্স ডিরেক্টর নওশাদ আহমেদ জানিয়েছেন, আগামী ৩০ জুন সিলেট থেকে হজের দ্বিতীয় ফ্লাইটটি পরিচালনা করা হবে।

সিলেট প্রতিক্ষণ