খেলাধুলা



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২৭ / ২০২২


news part

সৈন্য দলে যোগ দিলেন ইউক্রেনের টেনিস তারকা


169

Shares

পশ্চিমা যেসব দেশকে মিত্র ভেবেছিলেন, তাদের কাউকে পাশে পাচ্ছেন না ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার ইউক্রেন প্রেসিডেন্টের অসহায় বিবৃতি, ‘আমরা একাই লড়ছি। বিশ্বের ক্ষমতাধর দেশগুলো দূর থেকে কেবল সবকিছু দেখে যাচ্ছে।’ দেশ রক্ষায় সাধারণ পুরুষদের হাতেও অস্ত্র তুলে দিয়েছে ইউক্রেন সরকার। দেশ বাঁচাতে যুদ্ধে নামার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের বক্সিং কিংবদন্তি ভ্রাতৃদ্বয় ভিতালি ক্লিশকো এবং ভøাদিমির ক্লিশকো।

এবার অস্ত্র হাতে নিয়ে স্বদেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়ার হুংকার দিলেন ইউক্রেনের টেনিস তারকা সার্জি স্তাখোভস্কি। ইতোমধ্যেই সৈন্য দলে যোগ দিয়েছেন তিনি। ৩৬ বছর বয়সী স্তাখোভস্কি এক সময় টেনিস ক্রমতালিকায় বিশ্বের ৩১ নম্বর ছিলেন।

উইম্বলডনে রজার ফেদেরারকে হারানোর কীর্তিও রয়েছে তার। শনিবার গণমাধ্যমকে ইউক্রেনের রিজার্ভ সৈন্য দলে যোগ দেয়ার কথা জানিয়ে স্তাখোভস্কি বলেন, ‘অবশ্যই আমি লড়ব। গত সপ্তাহেই আমি রিজার্ভ দলে নাম লিখিয়েছি। আমার কোনো সামরিক অভিজ্ঞতা নেই, কিন্তু ব্যক্তিগতভাবে আমি বন্দুক চালানো শিখেছি। আমার বাবা এবং ভাই চিকিৎসক। তারা খুব চিন্তিত।

আমি তাদের আন্ডারগ্রাউন্ডে (বাড়ির বেজমেন্টে) আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছি।’ গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযানের ঘোষণা দেন। ইতমোধ্যেই ইউক্রেনের কয়েক’শ মানুষ নিহত হয়েছেন।

হতাহতের সংখ্যাও অনেক। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনিয়ানরা দেশের মাটিতে যে কতটুক অসহায় তা বোঝা যায়, আরেক টেনিস খেলোয়াড়ের ইন্সটাগ্রাম পোস্ট থেকে। ডায়না ইয়াসট্রেমস্কা নামের সেই নারী টেনিস প্লেয়ার সোশ্যাল মিডিয়ায় দেশ ত্যাগের কথা জানিয়েছেন। পোস্টটিতে তিনি লিখেছেন, ‘দুই রাত মাটির নীচে গাড়ি রাখার জায়গায় ছিলাম।

এরপর মা-বাবা সিদ্ধান্ত নেন যেভাবেই হোক আমার বোন এবং আমাকে ইউক্রেনের বাইরে পাঠাবেন। মা-বাবা, আমরা তোমাদের খুব ভালবাসি। তোমরা নিজেদের দিকে খেয়াল রেখো। আমি আমার দেশকে খুব ভালবাসি।’

খেলাধুলা